সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত

গোলাপগঞ্জে অসহায় ৮ শতাবধি পরিবারের মাঝে খদ্য বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৭৪৬ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।
গোলাপগঞ্জে মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগানাইজেশনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ৬ টি গ্রামের প্রায় ৮ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ২ দিন ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ কমিউনিটি সেন্টারের সামনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক মুফতি আব্দুল আহাদ হেলালীর সভাপতিত্বে ও দেলোয়ার হুসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ট্রাস্টি সদস্য মাহমুদ মিয়া, শাহাব উদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন, মনজ্জির আলী, সমাজসেবী এম এ আশিক, সাবেক ইউপি সদস্য বদরুল হক।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল মজিদ।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, বাংলাদেশ প্রতিনিধি আব্দুল মুক্তাদির, সংগঠনের সদস্য নুরুল ইসলাম, সমাজসেবী আবুল হোসেন কাওছার, নজরুল ইসলাম লুলু, আব্দুর রউফ, আবুল মিয়া, রায়হান উদ্দিন, আব্দুশ শহীদ, এমদাদুল ইসলাম, খালেদ আহমদ, আমির হোসেন, আলী আহমদ, শাকিল আহমদ, জুনেদ আহমদ, ছানু মিয়া, তারেক আহমদ, মাহমুদুল হাসান, সালেহ আহমেদ।

এসময় মীরগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে সামাজিক কাজে অবদান রাখায় অরগেনাইজেশন এর সভাপতি অধ্যাপক আব্দুল আহাদ হেলালী, ট্রাস্টি শাহাব উদ্দিন ও মাহমুদ মিয়া এবং সদস্য নুরুল ইসলামকে সম্মাননা সম্মারক প্রদান করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd