সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোলাপগঞ্জে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের ঈদবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ৮ মে, ২০২১
  • ৮৭৮ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।
ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার (৮ই মে) দুপুর সাড়ে ১২টায় গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির কার্যালয়ে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ’র উপদেষ্টা সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে  ও সাংবাদিক ফাহিম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ডাক-এর সম্পাদক ও প্রকাশক আকবর আলী ফখর। 
কামরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ’র উপদেষ্টা, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ি স্টুডেন্ট সোসাইটির সভাপতি রুম্মান আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন   ছাত্রলীগ নেতা মঈনুল ইসলাম রনি, সাঈদ হাসান ডেনী, আব্দুল মাহিদ শাওন, মেহেদী হাসান কানন, জামিল আহমদ, নুর উদ্দিন, মাহিন আহমদ কিবরিয়া, আব্দুস সামাদ পাবেল প্রমুখ। 

অনুষ্ঠানে ১০০ জন হতদরিদ্রের হাতে ঈদবস্ত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd