1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে হাসপাতালের ভিতর চিকিৎসককে মারধর,গ্রেফতার ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪৮৭ বার দেখা হয়েছে

সুনামগঞ্জে হাসপাতালের ভিতর চিকিৎসককে মারধর,গ্রেফতার ১

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের ভিতরে ডুকে এক চিকিৎসককে মারধরের ঘটনার খবর পাওয়া গেছে। এঘটনায় ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মিজানুর রহমান (২৫)। সে জেলার সুনামগঞ্জ পৌরশহরের হাসননগর এলাকার আরব উল্লার ছেলে। এঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টায়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে- আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মিজানুর রহমান ও তার বড়ভাই সালেক মিয়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে কর্তব্যরত চিকিৎসক আবু জাহিদ মাহমুদকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু ওই চিকিৎসক তার দায়িত্ব রেখে বাহিরে রোগী দেখতে যেতে পারবেনা বলে জানালে মিজানুর রহমান ও তার বড়ভাই ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় কেন বাহিরে গিয়ে রোগী দেখতে পারবেনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চিকিৎসক আবু জাহিদ মাহমুদকে হাসপাতালের ভিতরে মারধর শুরু করে। পরে উপস্থিত লোকজন ওই চিকিৎককে তাদের হাত থেকে রক্ষা করে। পরে এই ঘটনাটি থানায় জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা বড়ভাইসহ অন্যনা পালিয়ে যায়। এর আগে গত বছরের ৪ ডিসেম্ভর রাতে এই হাসপাতালের ভিতরে কর্তব্যরত এক নার্সকে ছুরিকাঘাত করেছিল মিজানুর রহমান। পরে তার বিরুদ্ধে থানায় মামলা হয় এবং নার্সরা কর্মবিরতি পালন করার ঘটনাও ঘটেছিল বলে জানা গেছে।

এব্যাপারে সুনামগঞ্জ সদর হাসপাতালের ডাঃ আনিসুর রহমান বলেন- হাসপাতালের ভিতরে ডুকে চিকিৎসককে অন্যায় ভাবে মারধরের ঘটনার সুবিচার আমরা চাই।

এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত এজাজুল ইসলাম সাংবাদিকদের বলেন- হাসপাতালের ভিতরে চিকিৎসককে মারধরের ঘটনায় ১জনকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed