সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ

শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হলেন সুইটি

  • প্রকাশিত : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৪ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি।।

গ্রীষ্মকালে মাচায় তরমুজ চাষের লাভবান কৃষক

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরস্কারে ভুষিত হয়েছেন। শ্রীমঙ্গল উপজেলার কৃষি কর্মকর্তা নিলুফা ইসমিন মুনালিসা (সুইটি)।

সোমবার (১৩ই সেপ্টেম্বর)  বিকেলে মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে জেলার ৭টি উপজেলার সকল কৃষি কর্মকর্তাদের কাজকর্ম যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী। এদিকে নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি এ পুরস্কারে ভুষিত হলে তাকে অভিন্দন জানান, উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এবিষয়ে শ্রীমঙ্গল উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা জানান যে, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা তিনি কঠোর  পরিশ্রমি ও সহনশীল । তিনি একজন আদর্শ (নারী) কৃষি কর্মকর্তা। তার কর্ম দক্ষতায় শ্রীমঙ্গল উপজেলার কৃষিক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে।

শ্রীমঙ্গলের কৃষকদের সাথে যোগাযোগ করলে তারা জানায় যে, আমাদের কৃষি কর্মকর্তা একজন হাসি-খুশি মানুষ। কিন্তু যখনই কোন কৃষকের কোনো সমস্যা হয় কিংবা ফসলের ক্ষতি হয় তখন তিনি  সেই সমস্যা সমাধানে বেশ আন্তরিক। তার মেধা ও আন্তরিকতায় সহকর্মীদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলার কৃষি বিভাগকে সফলতা অর্জনের দ্বারা প্রান্তে।

এ বিষয়ে আলোরদেশ২৪ এর প্রতিনিধির সাথে  আলাপ করলে  নিলুফার ইয়াসমিন মুনালিসা (সুইটি) জানান যে, এ পুরস্কার তার কাজের প্রতি দায়িত্ববোধ ও কাজের গতি আরও বাড়িয়ে দিবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd