1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

কমলগঞ্জের মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

সিগারেট হাতে নায়িকা পরিমনি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ব্যবসায়ী সমিতি ও রহিমপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও কমলগঞ্জ উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১৮ই সেপ্টেম্বর শনিবার  বিকাল ৪ ঘটিকার সময় মুন্সীবাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

ব্যবসায়ী সমিতির সহ- সভাপতি মৌলানা মাসুদ আহমেদের সভাপতিত্বে জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা

আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল হক চৌধুরী বাবর, সাধারণ সম্পাদক শফিকুর রহমান,  বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ আহমেদ তরফদার,  ব্যবসায়ী সমিতির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ সাদেক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোজাক্কির আহমেদ ফটিক, বিশিষ্ট ব্যবসায়ী দীপন পাল প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এর আগে গত ১৭ই সেপ্টেম্বর রাত ৮টায় মুন্সিবাজারস্থ কালী প্রসাদ উচ্চবিদ্যালয় হল রুমে মাওঃ মাশহুদ আহমদের সভাপতিত্বে সকল ব্যবসায়ীদের নিয়ে সাধারণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১১ই সেপ্টেম্বর শনিবার রাতে মুন্সীবাজারে

প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ একটি মামলা দায়ের করা হয়।

মামলার প্রধান আসামী করা হয় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনেল আহমেদ তরফদার কে ।

মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য  মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed