সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে অপরিকল্পিত বালু উত্তোলন করায় জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৮৯৮ বার দেখা হয়েছে

সড়ক দুর্ঘটনায় নিহত মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ব্যঙ্গচিত্র আকা কার্টনিস্ট

শাহনেওয়া এলাহি স্টাফ রিপর্টার।।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের ধর্মপুর এলাকায় ধলাই নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলনে আকস্মিক অভিযান পরিচালনা করে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার। এর আগে সোমবার বিকালে বিভিন্ন পত্রিকার অনলাইন সংস্করণে এ বিষয়ে সংবাদ প্রকাশ হয়।

সোমবার কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পুলিশি সহায়তায় ধর্মপুরে আকস্মিক অভিযান পরিচালনা করে পাইপ ও একটি ড্রেজার মেশিন ভেঙে দেন। এছাড়াও বালুঘাট থেকে ইজারাদারের দ্বায়িত্বপ্রাপ্ত শমসুদ মিয়াসহ ২ জনকে আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসেন। পরে জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করায় রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
দীর্ঘদিন থেকে উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদীর তীরের কাছাকাছি মিরতিংগা চা বাগান সড়কে নির্মিত স্টিলের সেতুর পূর্বদিকে ধলাই নদীর ১ম খন্ডাংশ ও পশ্চিমদিকে ২য় খন্ডাংশ ইজারা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত ৫-৭ টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। নদীর বালু উত্তোলনের ফলে ভাঙনে নদীর তীর ধীরে ধীরে বিলীন হচ্ছে।

এবিষয়টি শুনে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার সোমবার সন্ধ্যায় আকস্মিক অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন, টাকা পরিশোধ না করায় দুজনকে আটক করে নিয়ে আসা হয়। পরে টাকা পরিশোধ করায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

আগামীতেও এরকম অভিযান অব্যাহত থাকবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও সোমবারের আকস্মিক অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।’

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd