সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত

ডাঃ মুরাদকে দুবাই পাস দেয়নি

  • প্রকাশিত : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৮৬১ বার দেখা হয়েছে

ডেস্ক নিউজ।।

ডাঃ মুরাদকে কানাডায় প্রবেশ করতে অনুমতি দেয়নি সেখান থেকে ঢাকায় ফিরে আসার জন্য সাবেক এ তথ্য প্রতিমন্ত্রী দুবাই বিমানবন্দরে আছেন।

রোববার (১২ই ডিসেম্বর) ঢাকায় ফেরার জন্য তিনি টিকেট সংগ্রহ করেছেন।

মুরাদের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানায় যে, সকাল ৮টা ২০ মিনিটে তিনি ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়েছেন। তবে এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী ডাঃ মুরাদের অবস্থানের ব্যাপারে জানেন না বলে জানিয়েছেন।

দুবাই ইমিগ্রেশন পুলিশ ডা. মুরাদ হাসানকে তাদের দেশে প্রবেশের অনুমতি দেয়নি। ফলে কাল সকালে তিনি দেশে ফিরবেন।

অপ্রাসঙ্গিক বিতর্কিত মন্তব্য ও অশালীন অডিও রেকর্ড ফাঁসের পর মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন ডাঃ মুরাদ। আত্মগোপনে থাকা অবস্থায়ই জামালপুর জেলা আওয়ামী লীগ, সরিষাবাড়ি উপজেলা এমনকি নিজের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকেও তাকে অব্যহতি দেওয়া হয়।

অবশেষে বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে যাত্রা। ডাঃ মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৩১ মিনিটে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় মুরাদকে আটকে দেয় কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি।

ভ্রমণ সংক্রান্ত সঠিক ভাবে কাগজপত্র দেখাতে না পারায় কানাডায় তাকে ঢুকতে দেয়া হয়নি । এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়। বিপুল কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেয়া হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd