সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু

শ্রীমঙ্গলে ঘুরে ঘুরে সেহরি পৌঁছে দিলেন ছাত্রলীগ কর্মী জুবায়ের

  • প্রকাশিত : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৭৯২ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গলে উপনির্বাচনে নৌকা মার্কার বিজয়

শাহাদাত হোসেন অপু শ্রীমঙ্গল প্রতিনিধি।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সেহরি সময়ে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের পাশে প্রতি বছরের ন্যায় এবারো ঘুরে ঘুরে রাতের সেহরি পৌঁছে দিচ্ছে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী জুবায়ের আহমেদ।

রবিবার (৩রা এপ্রিল) রাত ৩ ঘটিকার সময়ে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড, কলেজ রোড, মৌলভীবাজার রোডসহ শহরের বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত অসহায় অর্ধশতাধিক মানুষদের মাঝে রান্নাকরা সেহরি প্রদান করে জুবায়ের ও তাঁর সহকর্মীগন।

এ বিষয়ে জুবায়ের আহমেদ বলেন যে, পবিত্র মাহে রমজান মাসে সমাজের অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল নিরন্ন মানুষের পাশে সেহেরির খাবার দিতে পেরে আমি আনন্দিত। এই মহৎ কাজে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই। যাতে প্রতিটা মানুষ না খেয়ে বা খাবারের জন্য সেহরি খেতে না পেরে অনাহারে না থাকে। আমরা যতোটুকু পারছি আমাদের দিক থেকে এগিয়ে যাচ্ছি। এতে রোজাদারদের সম্মিলিত সাহায্য-সহযোগিতা ও সহমর্মিতা অনেক অসহায় মানুষের প্রাণ বাঁচাতে পারে। মাহে রমজান যেন সমাজের ধনী-গরিব মানুষের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা গড়ে ওঠার অবলম্বন হয় এবং সমাজ থেকে যেন সব ধরনের দুঃখ-কষ্ট, অরাজকতা-অনাচার দূরীভূত হয় এবং মানুষ যেন সত্য সুন্দর ও মুক্তির পথ খুঁজে পায়।
আমি গত বছরের কোভিড-১৯ এর সময়ে দেশের পরিস্থিতি যখন অস্বাভাবিক ও লকডাউন ছিলো তখন সে তাঁর নিজ উদ্যােগে শহরের অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দিয়েছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd