সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

কূপমণ্ডূক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৭৩৮ বার দেখা হয়েছে

স্বর্গ সুধা ভালোবাসায়

মোঃ বদরুল ইসলাম

হতাশায় যারা নিমজ্জিত, যারা আশার আলো দেখেনা
এমন মানুষ থেকে দূরে থাকাটাই শ্রেয় —-
কারণ এরা কখনোই সাফল্যের মুখ দেখবে না
চোখে যাদের এত আঁধার জমে আছে
কীভাবে তারা সমাজকে আলোকিত করবে?

এরা কোনোদিনই সমাজের সুফল বয়ে আনতে পারেনা,
পশ্চাতে নিন্দা আর অতীতের অর্জনেই খুশি থাকে,
এদের কাছে কখনোই ভালো কিছু আশা করা যায়না,

প্রগতির কথা শুনলে এরা মধ্যযুগকে আদর্শ মনে করে
মানুষের চেয়ে এরা ঈশ্বরবিষয়ক চিন্তাকে ভালোবাসে,
যদিও মনুষ্যত্ব বলতে কিছু খুঁজে পাওয়া যায়না
                          ওদের প্রাত্যহিক জীবনাচরণে।

ওদের থেকে দূরে থাকুন, ওরা থাকুক বিলাসী মগ্নতায়
সভ্যতার হাঁড়িতে বসে শীতনিদ্রা যাক কূপমণ্ডূক।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd