সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনর্বহাল হলেন পূর্বের পদে কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

কমলগঞ্জে মণিপুরী ভাষা উৎসব উদযাপিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৯৮৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মণিপুরী ভাষাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাঁচিয়ে রাখা ও বিকশিত করার  লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এর আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ  তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মণিপুরি সম্প্রদায়ের ভাষা  উৎসব উদযাপন করা হয়েছে।

আজ ১৩ই মে সকাল সাড়ে ১০ টায় জাতীয় পতাকা ও বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের  পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে  এক বণার্ঢ্য র‍্যালি আদমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে আবার বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়।

সকাল সাড়ে ১১টায় ১ম-৮ম ( ক শাখা) ও  ৯ম-১০ম (খ শাখা) শিক্ষার্থীদের অংশগ্রহণে

মণিপুরী ভাষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মণিপুরী ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। 

বিকেল ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পর্বে বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি ও প্রাবন্ধিক এ কে শেরাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নামব্রম শংকর ও কবি আয়েকপাম অঞ্জু এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক

ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৌরভ সিকদার।

বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক এবং জাবারাং কল্যাণ সমিতি নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক উদযাপন জাতীয় কমিটির উন্নয়নকর্মী ও সদস্য সচিব বাঁধন আরেং, দৈনিক প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ। এছাড়াও শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উৎসবে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে মণিপুরী ভাষা উৎসব পালিত হয়ে আসছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd