সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

কমলগঞ্জে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ২২ মে, ২০২২
  • ৪৯৮ বার দেখা হয়েছে

লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাড়ি চাপায়া সাপ ও বানরের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি।।

‘জীববৈচিত্র্য সংরক্ষন করি, সবার ভবিষ্যৎ নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব জীববৈচিত্র্য দিবস-২০২২ পালিত হয়েছে। রোববার (২২শে মে) সকাল ১০টায় উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া ক্যাম্প এর ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টারে এ দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণীর ফাদঁ উদ্ধার অভিযান ও পরিষ্কার পরিচ্ছন্ন করণ কর্মসূচি পালন করা হয়।

       লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী।       স্বাগত বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার এর সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. সিদ্দেক আলী, কমিনিউটি ইকো ট্যুরিজমের কাজী শামছুল হক, পরিবেশ কর্মী জনক দেব বর্মা, আব্দুল মোসাদ্দিক, জীব বৈচিত্র রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ প্রমুখ।

     উল্লেখ্য, জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে ১৯৯৩ সালের শেষদিকে দিবসটি পালনের জন্য ২৯শে ডিসেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু পৃথিবীর অনেক দেশ এ দিবস পালন বন্ধ করে দিলে ২০০২ সালের ২২শে মে দিবসটি পুননির্ধারণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। তখন থেকে প্রতিবছর ২২ শে মে এ দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd