সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোলাপগঞ্জে রুহিন এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৮৩৪ বার দেখা হয়েছে

গোপালগঞ্জে বঙ্গবন্ধু’র সমাধিতে ড. মোঃ আব্দুস শহীদ এমপি’র শ্রদ্ধা নিবেদন

রাসেল আহমদ(সিলেট জেলা) প্রতিনিধি।।

বিএনপি ও তাদের দোসর কর্তৃক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গোলাপগঞ্জে উপজেলা ও পৌর সেচ্ছাসেবকলীগের  উদ্যোগে  বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বাদ আসর গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খানের নেতৃত্বে  উপজেলা ও পৌর সেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা গোলাপগঞ্জ চৌমুহনীতে  মুক্তযোদ্ধা সংসদের সামনে এ  অনুষ্ঠানে যোগ দেন।  এসময় আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্লোগানে অকম্পিত ছিল গোলাপগঞ্জ।

পরে সম্মিলিত মিছিল পৌরসভার চৌমুহনী  প্রধান সড়ক থেকে বাজারের রাস্তা  পদক্ষিণ শেষে চৌমুহনীস্থ মুক্তিযোদ্ধা সংসদ ভবনের  সম্মুখে আবার মিলিত হয়ে আসেন।

বিক্ষোভ মিছিলে  নেতৃবৃন্দরা “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” “শেখ হাসিনা সংসদে,আমরা আছি রাজপথে” সহ বিভিন্ন স্লোগানে কম্পিত করেছে গোলাপগঞ্জ চৌমুহনী। এছাড়াও আগামী ১৫ই জুন,২০২২ইং গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনকে  সামনে রেখে “নৌকা নৌকা নৌকা” বলে স্লোগানে মুখরিত করেছে গোলাপগঞ্জের রাজপথ।

এসময়ে উপস্থিত থেকে বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশগ্রহণ করেন গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন,  গোলাপগঞ্জ পৌর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আবু তাহের নাহিন,উপজেলা যুবলীগ নেতা ইমরান খাঁন অপু,সালেহ আহমদ,পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হারুন রশীদ,ভাদেশ্বর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল-আমিন জিপি, উপজেলা ছাত্রলীগ নেতা নাহিয়ান খান এহসান, তানিম রহমান সানি,রাশেদ আহমদ তারেক, মোঃ রুমেল আহমদ,ওহিদ চৌধুরী, নাহিম হোসেন,সুফিয়ান আহমদ, কামরুল ইসলাম সহ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd