সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মহানবীকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে কমলগঞ্জে  বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৬০৪ বার দেখা হয়েছে

ভারতে হিজাব নিয়ে বিতর্ক থাকা অবস্থায় কূর্ণাটকে কলেজ খুলার অহবান

বিশেষ প্রতিনিধি,রফিকুল ইসলাম জসিম।।

ভারতের ক্ষমতাসীন বিজেপির বহিষ্কৃত নেতা নূপুর শর্মার মহানবী মুহাম্মদ সা:-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে  বিক্ষোভ মিছিল করেছেন সম্মিলিত তৌহিদী জনতা। 

শনিবার বিকাল ৪ ঘটিকায় ভানুগাছ রেলস্টেশন মসজিদ গেইট থেকে স্থানীয় হাজার হাজার মুসল্লি  জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। মিছিলটি ভানুগাছ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনীর সামনে গিয়ে শেষ হয়। পরে মাওলানা নুরুল মুত্তাকীন জুনায়েদের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জনাব মাসুক আহমদ, মাওলানা ইকবাল হুসাইন কয়সর, এড কামরুল হাসান, মাওলানা আবুল বাশার, মুফতি খুবাইব আহমদ জাহাঙ্গীর, মাওলানা হুসাইন আহমদ খালেদ, ছাত্রনেতা মুহাম্মদ সিহাব উদ্দিন, মাওলানা আব্দুল আহাদ, জনাব আব্দুল হাই সহ প্রমুখ।

এ সময় মাওলানা নুরুল মুত্তাকীন জুনায়েদের বক্তব্যে বলেন, আল্লাহর পর যার মর্যাদা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিরুদ্ধে কেউ জঘন্য মন্তব্য করলে কোন মুমিন বান্দা সেই ব্যক্তিকে ছাড় দেবে না তাই আমাদের সরকারেরও উচিত এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো৷

তিনি আরো বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমানদের জান ও প্রাণ। আমরা নিজেদের মা বাবার চেয়েও আমাদের নবী (সাঃ) কে বেশি ভালোবাসি প্রয়োজনে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু জন্য জীবন দিতে প্রস্তুত৷

আন্দোলনরত মুসল্লিরা ভারতের বিজেপি নেতা নূপুর শর্মার মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd