সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ

বন্যার পরিস্থিতি  ভারতে ভয়াবহ অবনতি নিহত১৬

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৫৪৮ বার দেখা হয়েছে

বাংলাদেশে ভারতীয় স্টার গ্রুপের পাঁচ চ্যানেলকে বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক নিউজ।।

ভারতের আসাম রাজ্যে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যটির অধিকাংশ জেলায় অব্যাহত রয়েছে ভারি বৃষ্টিপাত। স্থানীয় নদ-নদীর পানি বাড়তে থাকায় তা বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজ্যের রাজধানী গুয়াহাটির পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান ও মানুষের চলাচল। এতে বিপাকে পড়েছেন জনসাধারণ। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে ছোট ছোট ভেলা ব্যবহার করছেন স্থানীয়রা।  

এতে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। মানুষের ঘরবাড়ি ডুবে যাওয়াতে চরম বিপাকে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বন্যার্তদেরকে সহায়তায় করছে। তবে এরইমধ্যে বেশ কয়েক জনের মৃত্যুর খবর শুনা গেছে। 

আরেক রাজ্য মেঘালয়ার অবস্থাও বেশ শোচনীয়। রাজ্যটির প্রায় ২৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। একদিনে ৯৭২ মিলিমিটার আর গত তিনদিনে ২ হাজার ৪৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজ্যে চেরাপুঞ্জিতে গত তিনদিনে এতটাই বৃষ্টিপাত হয়েছে যে, যা মুম্বাইয়ে পুরো বর্ষাকালে এত বৃষ্টি  হয়ে। 

তবে ভারি বৃষ্টি ও বন্যায় বিভিন্ন জায়গায় ভূমিধসের খবরও শুনা গেছে। মেঘালয়েও মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।  

বিশেষ করে আসাম ও মেঘালয়ার বন্যায় মৃত্যু হয়েছে প্রায় ১৬ জনের এ রাজ্য গুলোর ব্ন্যা পরিস্থিতির ভয়াবহ প্রভাব পড়ছে বাংলাদেশে। দুই রাজ্যের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বাংলাদেশের দুইজেলা সিলেট ও সুনামগঞ্জ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd