সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৪৯৪ বার দেখা হয়েছে

সিলেটে বন্যা দুর্গত এলাকায় উদ্ধারের জন্য সেনাবাহিনী নামছে

অনলাইন ডেস্ক নিউজ।।

সিলেটে বন্যার পানি নেমে যাওয়াতে সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এবিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলাম।

আজ ররিবার (১৯শে জুন) দুপুর থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি। 

তিনি আরও জানান যে, বন্যার পানি উঠে যাওয়ায় শনিবার দুপুরে সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলাচল করে।

গত বুধবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। এদিন বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। এতে রেলস্টেশন, বিমানবন্দরসহ নগরের বেশির ভাগ এলাকা পানি নিচে চলে যায়।

এ অবস্থায় গত শুক্রবার বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়।

বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। সড়কসহ এই দুই উপজেলার প্রায় পুরোটাই পানিতে তলিয়ে গেছে।

সিলেট কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কও পানির নিচে। ফলে সড়ক পথে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটের সীমান্তবর্তী এই উপজেলাটি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd