1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

আজ বিশ্ব বাবা দিবস

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৪১৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ।।

কমলগঞ্জে বাবা হত্যার আসামি ছেলে আটক

আজ বিশ্ব বাবা দিবস ভাষা ভেদে শব্দ বদলায়। স্থান ভেদে বদলায় উচ্চারণ। তবে বদলায় না রক্তের টান। ইংরেজিতে যাকে ‘ফাদার’, বাংলাতে তাকে ‘বাবা’। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার বহির প্রকাশ প্রতিদিনই ঘটে।

পৃথিবীর মানুষ বছরের একটা দিনকে বাবার জন্য রেখে দিতে চায়। যেমনটাই মায়ের জন্য করেছে। এরই প্রেক্ষিতে বাবা দিবসের প্রচলন হয়।

আজ বছর ঘুরে এলো সেই রোববার, আজ বিশ্ব বাবা দিবস। বিশ্বের ৫২টি দেশে জুন মাসের তৃতীয় রোববার প্রতি বছর দিবসটি পালিত হয় বাবা দিবস হিসেবে।

তবে সন্তানের কাছে বাবা যেনো বন্ধুর মতো। কারও বাবা পথপ্রদর্শক। অনেকেই তার বাবাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অনেক দেশে কার্ডও উপহার দেওয়া বাবাকে। যাদের বাবা বেঁচে নেই, তারা হয়তো বাবার জন্য দোয়া করে কেউবা আকাশের দিকে তাকিয়ে অলক্ষ্যে বাবার স্মৃতি কে মনে মনে হাতড়ায়।

এ দিবসের প্রচলন বিংশ শতাব্দীর শুরু থেকেই। ১৯১৩ইং সালে যুক্তরাষ্ট্রের বাবা দিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। ১৯৯৬ইং সালে বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্রের।

সন্তানের মুখ থেকে বাবা শব্দটি যখন বেরিয়ে আসে তখন বাবার দুঃখ-কষ্টগুলো হারিয়ে যায় নিমেষেই। মায়ের অকৃত্রিম আদর, মমতা আর বাবার ভালোবাসার ছায়ায়, মায়ায় সন্তানের যে জীবন, সেই জীবনে শ্রদ্ধাবনত হওয়ার দিন। সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর ডাক বাবা।

মা সন্তানের জন্য সবকিছুই বিসর্জন দেন। আর বাবা বহু ত্যাগ স্বীকার করে সন্তানকে ছায়ার মতো আগলে রাখেন। তাই বাবা দিবসে শুধু নয়, প্রতিদিন বাবাকে ভালোবাসতে হবে। শ্রদ্ধা জানাতে হবে তাঁকে। প্রতিদিন হোক বাবা দিবস। সবাই সব সময় বাবা/মাকে ভালোবাস।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed