সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে বাবা হত্যার আসামি ছেলে আটক

  • প্রকাশিত : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭০ বার দেখা হয়েছে

সিগারেট হাতে নায়িকা পরিমনি

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি।।

স্বামীকে হত্যা করে প্রেমিকের সঙ্গে একই ঘরে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামারছড়া বাগান এলাকার অটোরিকশা চালক ছেলের লাঠির আঘাতে তার বাবা শ্যামলাল রবিদাসের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি (ছেলে) নন্দলাল রবিদাসকে (২২) গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানার পুলিশ।

গতকাল শুক্রবার রাতে কুলাউড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে কমলগঞ্জের আলীনগর চা-বাগানের( ফাঁড়ি বাগান) কামারছড়ায়।

কমলগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায় যে, গত মঙ্গলবার রাতে চা-বাগানে সাপ্তাহিক মজুরি টাকা নিয়ে নিহতের স্ত্রী শনিছড়ি রবিদাস বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তার মদ্যপান অবস্থায় থাকা স্বামী শ্যামলাল রবিদাস মজুরির প্রাপ্ত ৯০০ টাকা থেকে কিছু টাকা দাবি করে স্ত্রীর কাছে। সে (স্ত্রী) এ সময় স্বামীকে ২০০ টাকা দিলে তিনি আরও টাকা দাবি করেন। টাকা না দিলে হাতে পাওয়া ২০০ টাকা ছিঁড়ে ফেলে তিনি (স্বামী)। এ ঘটনায় তর্কবিতর্কের একপর্যায়ে ছেলে নন্দলাল রবিদাস হাতে থাকা লাঠি দিয়ে বাবা শ্যামলালের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটে পড়ে।

সাথে সাথে তাকে শমসেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে ছেলে নন্দলাল রবিদাস পালিয়ে গেলে গতকাল শুক্রবার রাতে কুলাউড়া থেকে তাকে (ছেলে) গ্রেপ্তার করে পুলিশ।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইয়ারদৌস হাসান জানান যে,  বাবার মৃত্যুর দায়ে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয় ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd