1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে ট্রেনের নিচে পড়ে নিহত১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৫১৭ বার দেখা হয়েছে

সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনে আগুন

কমলগঞ্জ প্রতিনিধি।।

কমলগঞ্জের শমশেরনগর এলাকার কেছুলুটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু  হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০শে জুন) সকাল ৮টায় শমসেরনগর রেলওয়ে স্টেশনের ৩১০ আউটার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

তবে স্থানীয়রা জানান যে, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মাথাসহ দেহ কয়েক খণ্ড হয়ে যায়।

এ বিষয়টি শমসেরনগর স্টেশন মাস্টার ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতবিক্ষত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করলেও মরদেহ উদ্ধার করা হয়নি।

তবে শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বলেন যে, ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতায় হওয়ায় বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরে রেলওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এবিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উজ্জামান বলেন যে, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তদের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed