1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে  কিশোর কিশোরী ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৬২৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জে ঈদের ছুটিতে বাড়িতে ফিরতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল যুবক

কমলগঞ্জ প্রতিনিধি।।

“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের  কমলগঞ্জ  উপজেলার সদর কিশোর-কিশোরী ক্লাবের সদস্য এবং সংশ্লিষ্টরা বার্ষিক বনভোজন উদযাপন করেছেন।

আজ বৃহস্পতিবার ৭ই জুলাই দিনব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হয় কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাওঁ সরকারী প্রাথমিকবিদ্যালয়ে। বনভোজনে বিনোদনের অংশ হিসেবে ছিল সিলেটি ধামাইল নৃত্য, সংগীত এবং আবৃত্তি ।

এসময়ে আলোচনা সভা ও বিদায়ী সদস্য মাঝে সনদ বিতরণ ও নবাগত সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আবৃত্তি শিক্ষক রাজু দত্ত ও নৃত্য শিল্পী মনিরাজ সিংহের যৌথ সঞ্চালনায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামসুন নাহার পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার ইয়াসিন আহমেদ,জেন্ডার প্রোমোটার রোমানা আক্তার, সংগীত শিক্ষক স্মৃতি সিনহা সংবাদ কর্মী সজিব দত্ত প্রমুখ।

এসময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার হোসনে আরা তালুকদার  বলেন যে, এ প্রকল্পের মাধ্যমে আমাদের কোমলমতি শিশুরা সুনাগরীক হিসেবে গড়ে উঠেছে। তারা বিভিন্ন সামাজিক অপরাধ থেকে বিরত থেকে সুষ্ঠু সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে পারছে। এ প্রকল্পের ভবিষ্যত অত্যন্ত গুরত্বপূর্ণ।

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ‘কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প’। এর মাধ্যমে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, শিশু শ্রম, শিশু নির্যাতন, মানব পাচার, যৌন নির্যাতনসহ প্রায় ২২টি সামাজিক ব্যাধির কুফল নিয়ে কিশোর কিশোরীদের সচেতন করা হচ্ছে সারা দেশে। তারই ধারাবাহিকতায় কমলগঞ্জ উপজেলা  মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ টি পৌর সভা  ৯টি ইউনিয়ন  মোট ১০ টি কিশোর কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে।
এতে কর্মরত রয়েছেন ২০ জন শিক্ষক (সংগীত ও আবৃত্তি), ২জন জেন্ডার প্রোমোটার  মোট ২২ জন। এ প্রকল্পের মাধ্যমে উপজেলার ৩০০ জন কিশোর কিশোরীকে সচেতন ও আত্মপ্রত্যয়ী নাগরীক হিসেবে গড়ে তোলা হচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed