1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ

নৌকা ডুবার একদিন পর লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৭৬৩ বার দেখা হয়েছে

দলই চা বাগানে ফের ঝামেলা

কুলাউড়া প্রতিনিধি::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজের একদিন পর বাবুল মিয়ার (৫৫)নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ই জুলাই) দুপুরে উপজেলার বরমচালের বড়ছড়া থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বাবুল ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল এলাকার বাসিন্দা।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমেদ।

তবে তিনি জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে বড়ছড়াসহ আশপাশের এলাকায় নিখোঁজ বাবুলকে উদ্ধারে খোঁজতে থাকে। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে বড়ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তবে এ বিষয়ে এর আগে বুধবার রাতে ভূকশিমইলের ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান যে, বুধবার বিকেলে বাবুল তার সঙ্গী আজিজুরকে নিয়ে নৌকা যোগে বরমচালের বরছড়ায় মাছ ধরতে যায়।

সন্ধ্যার দিকে হঠাৎ করে ঝড়তুফান শুরু হলে নৌকা ডুবলে তারা নিখোঁজ হয়ে যায়। পরে বাবুলের সঙ্গী আজিজুরকে জীবিত উদ্ধার করা হলেও বাবুলকে উদ্ধার করা যায়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed