সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে শুক্র ও শনি

  • প্রকাশিত : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৯২৭ বার দেখা হয়েছে

বিএনপির নেতাদের সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক নিউজ ::

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহ শুক্র ও শনিবার বন্ধ থাকবে বলে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ (২২শে আগস্ট) সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন এবং সংস্থাপন শাখার সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

এ প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তবে এর আগে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আর শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ রাখা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd