সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান

  • প্রকাশিত : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮৭ বার দেখা হয়েছে

ঢাবিতে বিক্ষোব সমাবেশ
অনলাইন ডেস্ক নিউজ::

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

তবে মন্ত্রিসভায় রদবদলের আদেশ জানিয়েছেন বাদশাহ। রাজকীয় আদেশটি মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সিতেও প্রকাশিত হয়েছে।

মোহাম্মদ বিন সালমান আগে থেকেই সৌদি আরবের যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন।
তবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি সৌদি আরবের সরকারের নেতা হিসেবে তার ভূমিকার আনুষ্ঠানিক স্বীকৃতি।

তবে বাদশাহ তার দ্বিতীয় পুত্র প্রিন্স খালিদকে
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।

তবে সৌদি আরবের বর্তমান ক্ষমতা কাঠামোয় রদবদলের ডিক্রিতে নিজের আরেক পুত্র যুবরাজ আবদুল আজিজ বিন সালমানকে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী হিসেবে রাখার ঘোষণা দিয়েছেন সালমান বিন আব্দুল আজিজ।

ডিক্রিতে বলা হয়েছে, এ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী

প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ তাদের পদে বহাল থাকবেন।

সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার আগে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকালের রাজকীয় ডিক্রিতে তিনি কার্যত পদোন্নতি পেয়েছেন।

সৌদি আরবের প্রধানমন্ত্রীর পদটি আগে বাদশাহ নিজেই ধরে রাখতেন। রাজকীয় ফরমানে দায়িত্ব হস্তান্তরের কোনো কারণ অবশ্য উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে বাদশাহ নিজেই সভাপতিত্ব করবেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd