সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ

ফের লাঠি নিয়ে এলে বিএনপির খবর আছে : ওবায়দুল কাদের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৭ বার দেখা হয়েছে

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্হা না নিলে গণ পদত্যাগ
অনলাইন ডেস্ক নিউজ::

জাতীয়তাবাদি দল বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী জনাব, ওবায়দুল কাদের এমপি বলেছেন, দলীয় কর্মসূচি পালনে ফের লাঠি নিয়ে এলে আপনাদের খবর আছে। জাতীয় পতাকার সঙ্গে লাঠি, এটা মেনে নেব না। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হলে এটা আমরা মেনে নেব না।

আজ ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা স্মারক প্রদান’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জনাব, কাদের বলেন, বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে দেখতে দেখতে ১৩ বছর হয়ে গেলেও তাদের আন্দোলনের আর খবর নাই। রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর, বর্ষার পর৷ এই পর পর ১৩ বছরে কতবার যে আন্দোলনের ডাক দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছরে দেখতে দেখতে ১৩ বছর, মানুষ বাঁচে কয় বছর।


তাদের আন্দোলনের হাক ডাকে আওয়ামী লীগ ভীত নয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন যে, বিএনপির আন্দোলনের এ হাকডাকে আওয়ামী লীগ ভীত এমন চিন্তা কী করেন আপনারা মাঠে আসেন।

তিনি আরও বলেন যে, আওয়ামী লীগ সতর্ক অবস্থায় আছে, সক্রিয় আছে। সতর্ক অবস্থায়, সংযমী হয়ে আমরা থাকব। রাজপথে আমরা ছিলাম, আছি, রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এ আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd