1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন শেখ ফজলে শামস পরশ

  • প্রকাশিত : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩২৪ বার দেখা হয়েছে



মৌলভীবাজার প্রতিনিধি::

কমলগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ইং এর শুভ উদ্বোধন করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আজ সোমবার (১০ই অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয়।
পরে সম্মেলন বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়ান কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুস শহীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,কামাল হোসেন চেয়ারম্যান মৌলভীবাজার সদর উপজেলা, জুয়েল আহমেদ মেয়র কমলগঞ্জ পৌরসভার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম, কেন্দ্রীয় যুবলীগে যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিম, উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, প্রমুখ।

২০১৭ইং সালের ৪ঠা মে জেলা যুবলীগের সম্মেলন হয়। তবে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন মেলে ২০১৯ সালে। আজ দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন। কেন্দ্রীয় নেতাদের মনোযোগ আকর্ষণের জন্য চেষ্টার কোন কমতিই করছেন না পদ প্রত্যাশীরা। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে পদপ্রত্যাশী ও পছন্দের নেতাকে সভাপতি-সাধারণ সম্পাদক চেয়ে তাঁদের অনুসারী নেতা-কর্মীরা এসব ফেস্টুন,বিলবোর্ড লাগিয়েছেন। সম্মেলন-স্থলের মাঠে জড়ো হয়েছেন কয়েক হাজার নেতাকর্মীরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed