সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

রূপগঞ্জে টিসিবির খাদ্যপণ্য মজুদ করার অভিযোগে গ্রেফতার ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২০ বার দেখা হয়েছে





অনলাইন ডেস্ক নিউজ :;
বিমান দুর্ঘটনায় একজন আহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ করার সময় চারজনকে আটক করেছে পুলিশ। গত ৮ই ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

তবে গ্রেফতারকৃতরা হচ্ছে রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকার মিয়াজ উদ্দিনের ছেলে ইমরান (৩৪), সোলাইমানের ছেলে হাবিবুর রহমান (৩৪), পিতলগঞ্জ এলাকার ছমির উদ্দিনের ছেলে সাইফুল মিয়া (২৬) ও ট্রাক চালক আহাম্মদ মিয়া (৪৫)।

এঘটনায় পুলিশ জানায় যে, গত ৮ ফেব্রুয়ারি বুধবার রাতে চক্রটি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে টিসিবির ১৩৪ বস্তা ডাল, ২২ বস্তা চিনি ও ১৪৭ কার্টুন সয়বিন তেল বোঝাই একটি ট্রাক কাঞ্চন বাজারে নিয়ে আসে। পরে কাঞ্চন বাজারের সাইফুল ইসলামের মালিকানাধীন মুদি দোকানে মালামাল মজুদ করতে শুরু করে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে টিসিবির মালামালসহ ট্রাকটি জব্দ করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে রূপগঞ্জ থানার এসআই তানভীর আহমেদ বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন যে, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd