সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪১ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::
শান্তিগজ্ঞ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে সুনামগঞ্জ ৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সাজিদুর রহমান ফারুক পথসভা করেন। আজ সোমবার ( ১৩ই ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার নোয়াখালী বাজার আহমদ সুপার মার্কেটে আয়োজিত পথসভায় প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুর্তজ আলী। হালিমুর রহমান আরাফের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন স্পেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: বদরুল কামালী, মজর আলী,জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মুকিত, সাবেক ইউপি সদস্য নুর আহমেদ, আসমত আলী, ইকবাল হোসেন, যুবলীগ নেতা সাজাদ্দুর রহমান, আব্দুল গফর, ছাত্রলীগ নেতা ইমরান আহমদসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভায় প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়ন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দীর্ঘদিন যাবৎ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন বলে তিনি বলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd