সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ

সুনামগঞ্জে হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৮ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::

সুনামগঞ্জে এনএটিপি-২ লিফ ঐক্য কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে সংখ্যালঘুদের ৭দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।


আজ (২৪শে ফেব্রয়ারি) শুক্রবার সন্ধ্যায় বাংলদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের কালিবাড়ি হতে মশাল মিছিলটি বের হয়ে শহরের কেন্দ্রীয় শহদি মিণারের সামনে অবস্থান নিয়ে নেতৃবৃন্দরা দাবী আদায়ের জন্য শ্লোগান দিতে থাকেন।

এ সময় বক্তব্য রাখেন, বাংলদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এড. বিশ্বজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,সংগঠনের সহ সভাপতি এড. মলয় চক্রবর্তী রাজু,সাংগঠনিক সম্পাদক এড. গৌরাঙ্গ,সুনাসমগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,জেলা পূজা উদযাপন পরিষদেও সাধারন সম্পাদক বিমল বণিক,স্বপন কুমার দে,স্বপন দাস,পিনাক দাস,চন্দন রায়,সন্তোষ রায়,অনন্ত চন্দ্র রায়,রাজ কুমার বর্মণ,পরিমল,বলাই এস,পম্পা এস,বিভাস দাস ও প্রসেনজিৎ নন্দী প্রমুখ।


নেতৃবৃন্দরা বলেছেন যে, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সুরক্ষা আইন বাস্তাবায়নের প্রতিশ্রæতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতার চারবছরেও আইনটি বাস্তাবায়ন করেনি,বরং ১৯৭১ সালে সকল ধর্মের মানুষের অংশগ্রহনে মুক্তিযুদ্ধেও মাধ্যমে দেশ স্বাধীন হলেও দেশে সকল ধর্মেও মানুষের সমধিকার প্রতিষ্ঠার কথা থাকলে ও মৌলবাদিরা এই দেশে ধর্মনিরপেক্ষ আইনের পরিবর্তে মৌলবাদি আইন কায়েমের প্রচেষ্টায় বিভিন্ন সময় দেশে সংখ্যালঘুদের উপর এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাঠের মতো ঘটনা ঘটেই চলেছে।

অবিলম্বে সংখ্যালঘুদের ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। অন্যতায় আগামীতে কঠোর কর্মসূচী দেয়ার ও হুশিয়ারী উচ্চারণ করেন নেতারা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd