সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

মৌলভীবাজারে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৪৮০ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপজেলা পর্যায়ে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২০শে মার্চ) সোমবার মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মৌলভীবাজার সদর এর যৌথ আয়োজনে দিনব্যাপী কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।


দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার সদর কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক টুম্পা দেবী ও অনরাধা রায় এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাদনীঘাট ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন,একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার দেবজ্যোতি দে।


কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিচারক ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা হোসনে আরা তালুকদার,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ। কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শায়েদা আকতার। বক্তব্য রাখেন কিশোর কিশোরী ক্লাবের সদস্য তমালিকা দাশ।

মৌলভীবাজার সদর উপজেলার কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে ১৫৬ জন প্রতিযোগি অংশ গ্রহন করে। পরে কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd