সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

তাহিরপুরে হাওর রক্ষা বাঁধ কাটায় বিপাকে কৃষকেরা

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩৯৮ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::

সুনামগঞ্জে হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের মশাল মিছিল
সুনামগঞ্জে মাছ ধরার অভিপ্রায়ে হাওরের ফসল রক্ষা বাঁধ কাটায় বিপাকে সাধারণ কৃষকেরা৷ প্রতিকার চেয়ে এলাকার সাধারণ কৃষকদের পক্ষে গত ২২ মার্চ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেছে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কৃষক মোঃ জায়েদ মিয়া৷

লিখিত আবেদনের প্রেক্ষিতে জানা যায়, মাছ ধরার অভিসন্ধিতে গত ২২/০৩/২০২৩ইং সকাল ৭ টার সময় তাহিরপুর উপজেলার শ্রীপুর (উ:) ইউনিয়নের গনিয়াকুড়ি হাওরে বাঁধ কাটায় হাওরে পানি প্রবেশ করতে দেখা গেলে হাওর পাড়ের সাধারণ কৃষকরা তাদের কাছে গেলে গালি-গালাজ সহ মারধর করতে থাকেন মান্দিয়াতা গ্রামের ১১ জনের সংঘবদ্ধ উগ্র, দাঙ্গাবাজ সন্ত্রাসী – আব্দুল ছত্তার, আব্দুল কাদির, আলী আমজদ, আব্দুল জব্বার, সজিব মিয়া, রাজীব মিয়া, বোরহান, দিলোয়ার, আলম, আলী জান, তুয়েল মিয়া সহ আরো অনেকেই দলবদ্ধ হয়ে মাছ ধরার জন্য গনিয়াকুড়ি হাওড়েরর বাঁধ কেটে ফেলে৷ এমতাবস্থায় কৃষিজীবি লোকজন দুশ্চিন্তায় পরে যান৷ পরবর্তীতে হাওর পাড়ের কৃষকদের পক্ষে প্রতিকার চেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখত আবেদন করেন হাওর পাড়ের প্রতিবাদী কৃষক মোঃ জায়েদ মিয়া৷ লিখিত অভিযোগে উপজেলার গনিয়াকুড়ি হাওরে বাঁধ কাটায় হাওরে পানি প্রবেশ করানো সহ বাঁধ মেরামতের ইউএনও হস্তক্ষেপ কামনা করেন৷

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, হাওরে বাঁধ কেটে মাছ ধরার বিষয়ক লিখত অভিযোগ পেয়েছি৷ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে৷

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd