সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত

রংপুরে লক্ষীনের উদ্যোগে দুস্থদের মাঝে কাপড় ও নগদ অর্থ বিতরণ : জেলা যুবলীগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩২৬ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ::

রংপুরে ডিসিকে স্যার বলতে বাধ্য করায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের অবস্থান



রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লক্ষীন চন্দ্র দাসের উদ্যোগে কয়েক শতাধিক দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছে রংপুর জেলা যুবলীগ।

রংপুরে কয়েক শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছে জেলা যুবলীগ।

আজ (৬ই এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লক্ষীণ চন্দ্র দাসের উদ্যোগে উক্ত শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দগণ।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার,জেলা যুবলীগের সাবেক সদস্য ডিজেল আহমেদ, নওশাদ আহমেদ রাজু,জাহেদুল ইসলাম বাবু সহ অনেকেই।

রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লক্ষীণ চন্দ্র বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে জেলা যুবলীগের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd