সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট

ভারতের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩২৪ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ ::

ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে জিনিসের দাম বাড়িয়েছে : বানিজ্য মন্ত্রী

ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (৩রা জুন) শনিবার প্রধানমন্ত্রীর প্রেস শাখা থেকে এ শোকবার্তাটি গণমাধ্যমে পাঠানো হয়।

এ শোকবার্তায় জানানো হয় যে, ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন যে, এ ‘দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি।

শোকবার্তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত বেড়ে প্রায় ৩০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৯ শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলমান শতকে এটিকে ভারতের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

এ দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে করে প্রচুর বাংলাদেশি ভেলোরে যান চিকিৎসা করাতে। কলকাতা হয়ে যারা চেন্নাইতে চিকিৎসা করাতে যান, তাদের অন্যতম বাহন এ ট্রেনটি।

তাই সাধারণ মানুষের পাশাপাশি বহু রোগীরও আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি পড়াশোনার উদ্দেশ্যেও কলকাতা হয়ে চেন্নাইতে যান অনেক বাংলাদেশি শিক্ষার্থী।

এ দুর্ঘটনার পরপরই ভারতের রেল কর্তৃপক্ষ এবং ওড়িশার রাজ্য সরকারের সাথে যোগাযোগ রাখছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।

এ দুর্ঘটনা কবলিত বাংলাদেশিদের তথ্য জানানোর জন্য একটি হটলাইন চালু করে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়ে বিবৃতিও দিয়েছে তারা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd