1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
মণিপুরীর সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

মণিপুরীর সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা

  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩২৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের মণিপুরী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার (২৫শে জুন) সন্ধ্যায় বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে সমাজকর্মী সমরজিত সিংহের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সভাপতি চন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের সাবেক প্রধান তথ্য কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। 

সাংবাদিক সাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,  প্রবিণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু। আলোচনায় অংশ নেন অধ্যাপক সনজুু কুমার সিংহ, লেখক সুশীল কুমার সিংহ, সমাজকর্মী রুপেন্দ্র কুমার সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, বিকুল চক্রবর্তী, নির্মল এস পলাশ, মণিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ, পত্রস্নান ইকো রিসোর্টে পরিচালক জসিম খান প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী সচিব সমরজিত সিংহ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম রহমান মুণিপুরীদের উদ্দেশ্যে বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সকল ধর্মবর্ণ জাতিমিলে শান্তিতে বসবাস করার জন্য।

এদেশে সকল সংখ্যা লঘু মানুষ নিরাপদে বসবাস করার জন্য কাজ করতে হবে। সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবাই একসাথে কাজ করতে হবে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে বঞ্চনা থেকেই যাবে। উন্নয়নের পাশাপাশি মানুষের মানবিক গুণের উন্নয়ন হতে হবে। 

সভায় মুণিপুরী নিজস্ব কমিউনিটির মধ্যে খাসজমি বন্দোবস্ত করা, বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মুণিপুরীদের কোটা পদ্ধতি সঠিক বন্টন করা, মুণিপুরী এলকায় সরকারি লীজকৃত জমি মুণিপুরীদের মধ্যে লীজের ব্যবস্থা করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed