1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সড়ক দুর্ঘটনায় আহত জাতীয় পার্টির এমপি বাবলা

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৩০৯ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ ::

খালেদা জিয়া মেট্রিকে শুধু অঙ্ক ও উর্দুতে পাস শেখ হাসিনা

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। আজ শুক্রবার (৩০শে জুন) নিজ নির্বাচনী এলাকা কদমতলী থেকে জুমার নামাজ আদায় ও এলাকাবাসীর মাঝে কোরবানির মাংস বিতরণ শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তবে জানা যায় যে, পোস্তগোলায় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ তার গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে ফেলে। এতে তিনি ডান হাত ও ঘাড়ে মারাত্মক আঘাত পান।

তাৎক্ষণিকভাবে তার গাড়িবহরে থাকা দলীয় নেতাকর্মীরা তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যান।

এদিকে খবর পেয়ে আবু হোসেন বাবলাকে হাসপাতালে দেখতে ছুটে আসেন ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ স্থানীয় জাতীয় পার্টির বিপুলসংখ্যক নেতা-কর্মী।

এ বিষয়ে বাবলার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সচিব সুজন দে জানিয়েছেন যে, শুক্রবার বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

তবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাত দিনের বেডরেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া গাড়ির ড্রাইভার ও হেলপারকে সিরাজদিখান থেকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। তারা দুজনে মদ্যপান অবস্থায় ছিল বলে জানা যায়। এসংবাদ লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed