1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

নড়াইলে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৬২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে জমকালো আয়োজনের মাধ্যমে মোস্তাক আহমেদ আমন্ত্রণমুলক ফুটবল টুনার্মেন্টের পর্দা নামল

’সবার আগে সুশাসন,জনসেবায় উদ্ভাবন’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে জাতীয় পাবলিক সার্ভিস  দিবস-২০২৩ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ (২৩শে জুলাই) রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালীতে জেলা প্রশাসক মো: আশফাকুল হক চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সিভিল সার্জন ডা: সাজেদা বেগম,জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো: জুবায়ের হোসেন চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান,জেল সুপার মো: মুজিবুর রহমান।

আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস,শেখহাটি ইউনিয়ন পরিষদের সচিব মো: আরব আলী প্রমূখ। বক্তারা বলেন,সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারের উন্নয়নকে আরো তরান্বিত করতে সরকারি কর্মচারীদের আরো আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।জনগনের দোঁড়গোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে।দেশকে সম্মৃদ্ধি করতে আমরা যার যার অবস্থান থেকে নি:স্বার্থভাবে কাজ করে যাবো। স্মার্ট যুগে সেবাটা স্মার্ট ও উন্নত হতে হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed