সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কমলগঞ্জে জমকালো আয়োজনের মাধ্যমে মোস্তাক আহমেদ আমন্ত্রণমুলক ফুটবল টুনার্মেন্টের পর্দা নামল

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪১৮ বার দেখা হয়েছে



কমলগঞ্জ প্রতিনিধি::
বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো মোস্তাক আহমেদ আমন্ত্রণমুলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

আজ (১৮ই মার্চ) শনিবার ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শাহাজান কিংস হবিগঞ্জ বনাম জুড়ি একাদশ ফুটবল দল। ১-০ গোলে জুড়ি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় শাহাজান কিংস হবিগঞ্জ দল।

আজ শনিবার দুপুর ২ঘটিকা থেকে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজবাউর রহমান।

মাঠে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভানুগাছ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এড. সানোয়ার হোসেনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. এ. এস. এম আজাদুর রহমান আজাদ,

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ আমন্ত্রণমুলক ফুটবল টুনার্মেন্টের প্রধান পৃষ্ঠপোষক মোস্তাক আহমেদ ও তার বড় ভাই আলী মহসিন, প্রফেসার শামীম আহমদ সভাপতি কমলগঞ্জ ওয়েলফেয়ার ইউকে,
সাবেক পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন ভানুগাছ বাজার বণিক সমিতির সহসভাপতি মামুনুর রশীদ প্রমুখ।

উল্লেখ্য, ইমান’স ফ্লীট এন্ড ম্যানেজম্যান্টের স্পন্সরে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

পরে বিজয়ী দলকে ট্রফি ও ৭৫হাজার টাকার প্রাইজমানি এবং রার্নাসআপদের ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি ট্রদান করা হয়।


খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন শাহাজান কিংস হবিগঞ্জ এর খেলোয়াড় চোটন, ম্যান খব দ্যা ফাইনাল হন শাহাজান কিংস হবিগঞ্জ এর সুজন।


শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd