সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট

কমলগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃঃ

অপপ্রচার ও আন্দোলন করে বিএনপি কিছুই করতে পারবে না : ওবায়দুল কাদের

মৌলভীবাজার জেলা যুবদলের সাধারন সম্পাদক এম, এ, মুহিত এর নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২রা আগস্ট) বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিলটি ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ১০নং মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান এর  সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান,কমলগঞ্জ পৌর যুবদলের আহবায়ক তালুকদার মো.নাজিম উদ্দিন রনি।

এসময় জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন সুমন,যুবদল নেতা জুবের আহমেদ,আতাউর রহমান, শাহ আমির,আতাউর রহমান সাগর,মোশাহিদ আহমেদ,মোক্তার আহমেদ,সদরুল আহমেদসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা  অনতিবিলম্বে  জেলা যুবদলের সাধারন সম্পাদক এম, এ, মুহিতের নি:শর্ত মুক্তির দাবী জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd