1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে আটক ১০ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে আটক ১০

  • প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৭৩ বার দেখা হয়েছে

কুলাউড়া প্রতিনিধি::

মারা গেছেন হযরত মাও: দেলাওয়ার হোসাইন সাঈদী

সিটিটিসির প্রধান বলেন যে, ‘বিনা বলপ্রয়োগে সিটিটিসি তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের হেফাজতে নেওয়ার পরে আমরা জঙ্গি আস্তানায় ব্যাপক তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করি, যা দিয়ে গ্রেনেডসহ হাই এক্সপ্লোসিভ তৈরি করা হয়।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এ জঙ্গি আস্তানা থেকে ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

অভিযান শেষে শনিবার (১২ই আগষ্ট) সকালে পুলিশের বিশেষায়িত এ ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন যে, আটককৃত ১০ জনের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। তাদের সাথে তিন শিশুও রয়েছে।

আটককৃতরা হলেন সাতক্ষীরার ৪০ বছর বয়সী শরীফুল ইসলাম, কিশোরগঞ্জের ২৫ বছর বয়সী হাফিজ উল্লাহ, নারায়ণগঞ্জের ২২ বছর বয়সী খায়রুল ইসলাম, সিরাজগঞ্জের ২২ বছর বয়সী রাফিউল ইসলাম, নারায়ণগঞ্জের ১৭ বছর বয়সী মেঘনা, পাবনার ২২ বছর বয়সী শাপলা বেগম, নাটোরের ২০ বছর বয়সী মাইশা ইসলাম, বগুড়ার ১৮ বছর বয়সী সানজিদা খাতুন, সাতক্ষীরার ৪০ বছর বয়সী আমিনা বেগম ও ২০ বছর বয়সী হাবিবা বিনতে শফিকুল।

আসাদুজ্জামান বলেন যে, ‘আমাদের কাছে তথ্য ছিল নতুন একটি উগ্রবাদী সংগঠন ব্যাপকসংখ্যক লোকদের উগ্রবাদের দীক্ষা দিচ্ছে। সেসব লোকজন হিজরতের জন্য ঘর থেকে বের হয়েছেন।

শুরুতে আমাদের কাছে তথ্য ছিল মৌলভীবাজারের যেকোনো একটি পাহাড়ে তারা তাদের আস্তানাটি তৈরি করেছে। গতকাল আমরা চূড়ান্ত তথ্য পাই। ঢাকায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি, যিনি এ জঙ্গি আস্তানা থেকে তার পরিবারকে আনার জন্য গিয়েছিলেন।

সিটিটিসির প্রধান বলেন যে, ‘বিনা বলপ্রয়োগে সিটিটিসি তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের হেফাজতে নেয়ার পরে আমরা জঙ্গি আস্তানায় ব্যাপক তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করি, যা দিয়ে গ্রেনেডসহ হাই এক্সপ্লোসিভ তৈরি করা হয়।

জঙ্গি আস্তানা থেকে নারী ও পুরুষ মিলিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী। এ ছাড়াও শিশুও ছিল।

৩ লাখ ৬১ হাজার টাকা, প্রশিক্ষণ সামগ্রী, কমব্যাট বুট, বক্সিন ব্যাগ ও কয়েক বস্তা উগ্রবাদী বই জব্দের কথাও জানান সিটিটিসির প্রধান।

তার ভাষ্য, এটি একটি নতুন সংগঠন। এর নাম ‘ইমাম মাহমুদের কাফেলা’। এ সংগঠনের যে মূল ব্যক্তি, তার নামও আমরা পেয়েছি। আশা করি, তার পর্যন্ত পৌঁছাতে আমরা সক্ষম হব।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed