সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩০৩ বার দেখা হয়েছে




মৌলভীবাজার প্রতিনিধি::

কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে আটক ১০



মৌলভীবাজারের রাজনগর উপজেলার পশ্চিম কালাইকোনা গ্রামে ঘরে ঢুকে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। এ ঘটনাটি ঘটে রোববার দুপুরে। তাদের দুই বছরের এক ছেলে সন্তানও রয়েছে। এ ঘটনার ৬ ঘণ্টার মধ্যে স্বামীকে আটক করেছে রাজনগর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় যে, ৩ বছর পূর্বে পারিবারিকভাবে মৃত কামিল মিয়ার মেয়ে শারমিন বেগমের সঙ্গে পার্শ্ববর্তী একই ইউনিয়নের আদমপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে শাকিল মিয়ার (২৪) বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। ইতোপূর্বে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় মুরুব্বিরা একাধিকবার সমস্যার সমাধান করে দিয়েছেন।

তার পরও তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। গত ঈদুল আজহার পূর্বে শারমিন বাবার বাড়ি আসে। রোববার সকালে স্বামী ও শ্বশুর ফারুক মিয়া শারমিনের বাবার বাড়িতে আসেন। দিনমজুর মা তাদের ঘরে রেখে কাজের জন্য বাহিরে যান। একপর্যায়ে স্বামী শাকিল মিয়া ও শ্বশুর ফারুক মিয়া শ্বাসরুদ্ধ করে শারমিনকে হত্যা করে পালিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য সোহেল আহমেদ জানান যে, প্রায় সময় স্বামী শাকিল মিয়া স্ত্রীকে নির্যাতন করতেন। একটা বাচ্চা জন্ম নেওয়ার পরও শারমিন বেগম নির্যাতন সহ্য করেও সংসার করছিল। আমরা প্রায় সময় তাদের বিচার করতাম এবং শাকিল ও তার বাবাকে বুঝাতাম। কিন্তু শেষ পর্যন্ত স্বামী শাকিল মিয়া ও তার বাবা ফারুক মিয়া শারমিনকে হত্যা করল।

ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন যে, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। আমিও একাধিকবার সমাধান করেছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন যে, ঘটনার ৬ ঘণ্টার মধ্যে স্বামীকে আটক করা হয়েছে। শারমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd