সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ইসরায়েলি সেনারা সামরিক যান রেখে পালিয়েছে

  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৮৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

আগামী ২৯শে জানুয়ারির মধ্যে যেভাবেই হোক নির্বাচন হতে হবে

ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস দাবি করছে তারা ইসরায়েলি সেনাদের ওপর আকস্মিক হামলা চালায়।

এ সশস্ত্র গোষ্ঠীর সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে যে, তারা ইসরায়েলিদের দুটি সামরিক বুলডোজার ও একটি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পালিয়ে যায় ইসরায়েলি সেনারা।

গতকাল রোববার (২২শে অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে এ ব্যাপারে হামাস বলেছে, ইহুদিবাদী বাহিনীর সেনারা গাজার খান ইউনিসে আল-কাসেম ব্রিগেডসের অতর্কিত হামলার মুখে পড়ে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পায়ে হেঁটে সীমান্ত বেড়ার পূর্ব দিকে পালিয়ে যায় তারা।

এবিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, গাজা উপত্যকার সীমান্তঘেঁষা কিসুফিম এলাকার কাছে অবস্থান নেওয়া তাদের সেনাদের লক্ষ্য করে শুধুমাত্র গুলি ছোড়া হয়েছে এবং যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানে প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাংক থেকে পাল্টা হামলা চালিয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd