1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপির ৩ দিনের অবরোধ কর্মসূচী ঘোষণা

  • প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

রাজধানীতে আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ

আজ ২৯শে অক্টোবর রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচীর ঘোষণা দেন।

তিনি বলেন যে, সারাদেশে আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে বন্দী। অনেকেই গুম খুন হয়েছেন। আমাদের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মুমুর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। বিদেশে তাকে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তাকে সুচিকিৎসা বঞ্চিত করা হয়েছে। তার মুক্তির জন্য, দেশের সীমাহীন বঞ্চনা, অব্যাহত দুর্নীতি লুটপাট, ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার, নেতাকর্মীদের বাসা-বাড়িতে তল্লাশির নামে ভাঙচুরের প্রতিবাদে আগামী ৩১শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। রেলপথ, নৌপথ ও রাজপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচী পালন করা হবে।

এ সংবাদ সম্মেলনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম ও সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি এ কর্মসূচী কথা  জানায়।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় শনিবারের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সর্বাত্নক অবরোধ কর্মসূচী পালন করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed