সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে ১৮১তম মহারাস উৎসব শুরু

  • প্রকাশিত : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩৩০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

৭ম বারের মতো নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহিদ

মৌলভীবাজারের কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে মনিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী মহারাস উৎসব শুরু হয়েছে।

আজ সোমবার (২৭শে নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শ্রী কৃষ্ণ ও তার সখি রাধার লীলাকে ঘিরে এ উৎসব শুরু হয়।

আজ রাত ১১:৩০ মিনিটের জোড়া মণ্ডপে অনুষ্ঠিত হবে মহারাসের মূল প্রাণ মহারাসলীলা। 

এবার মাধবপুর জোড়া মন্ডপে ১৮১ তম রাস উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এদিকে কমলগঞ্জের আদমপুরে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে ৪০ তম মহারাস উৎস অনুষ্ঠিত হয়েছে।

মহারাস উৎসবে মনিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি বিদেশি পর্যাটকসহ হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন।

এ মহারাত্রির আনন্দের পরশ পেতে সমাগত হয়েছেন নারী-পুরুষ, শিশু-কিশোর, কবি-সাহিত্যিক, সাংবাদিক, দেশি-বিদেশি পর্যাটকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মাধবপুর ও আদমপুরের মণ্ডপ প্রাঙ্গণ।

মহারাস উৎসবকে ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাজানো হয়েছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। করা হয়েছে আলোকসজ্জাও।

এ উৎসব মনিপুরীদের সংস্কৃতির এক বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে কমলগঞ্জ উপজেলা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd