সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীমঙ্গল চা বাগানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৩ইং উদযাপন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৭ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি::

কমলগঞ্জে সিপিএস টি-২০ ক্রিকেট উদ্বোধন
‘স্বেচ্ছাসেবকের মাধ্যমে সংহতি’ এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস -২০২৩ উদযাপন করা হয়েছে।মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় এই দিবসটি উদযাপিত হয়।

আজ মঙ্গলবার (৫ই ডিসেম্বর) সকাল ১০টায় প্রকল্পের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের সচেতনতামূলক শোভাযাত্রা বাগান প্রদক্ষিণ করে। পরে প্রকল্প অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি ও মানবাধিকার কর্মী জনক দেববর্মা, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিলেট রিজিয়ন এর পার্টনারশিপ ফ্যাসিলিটেটর মার্ক শাওন ত্রিপুরা, জাগছড়া প্রকল্প ব্যবস্থাপক লুকাস রাংসাই,গণমাধ্যম কর্মী সাজু মারছিয়াং প্রমুখ।

আলোচনা সভায় সঞ্চালনা করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) এর সমাজকর্মী ফ্লোরিস আমসে এবং রাইমন বিশ্বাস। এসময় আরোও উপস্থিত ছিলেন প্রকল্পের হিসাবরক্ষক উইলিয়াম পাত্র।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd