সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লায় পেঁয়াজ ১০০ টাকার নিচে বিক্রির নির্দেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ ::

পাকিস্তানের সেনাপ্রধান কাশ্মীরে: মাতৃভূমি রক্ষায় প্রতিশ্রুতি
কুমিল্লায় আগামীকাল থেকে খুচরা বাজারে পেঁয়াজের দাম ১০০ টাকার কম বিক্রি করার নির্দেশনা দিয়েছে কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।

আজ মঙ্গলবার (১২ই ডিসেম্বর) দুপুরে নগরীর চকবাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে এই নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন যে, আগামীকাল থেকে একশত টাকার নিচে পেঁয়াজ বিক্রি করা হবে। অযৌক্তিক কারণে খুচরা ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে। কোন ব্যবসায়ী অস্বাভাবিক দাম রাখলে ভোক্তা অধিকার কিংবা দোকান মালিক সমিতির কাছে অভিযোগ করার পরামর্শ দেন তিনি।

এদিকে গতকাল কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। একরাতে পেঁয়াজের দাম দ্বিগুন করার কারণে ব্যবসায়ীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এবিষয়ে জেলা প্রশাসক বলেন যে, আপনারা মানুষকে জিম্মি করে ফেলেছেন। সবকিছুর একটা সীমা আছে। আপনারা সীমা অতিক্রম করে ফেলেছেন। কার কাছে কতটুকু পেঁয়াজ মজুদ আছে, আমাদের কাছে সব তথ্য আছে। এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করার নির্দেশ দেন তিনি। ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি না করলে জরিমানা এমনকি শাস্তির হুঁশিয়ারী দেন।

তবে সকাল থেকে কুমিল্লার বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক টিম অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া যায়।

ছবি ও তথ্য সংগ্রহ

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd