সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

সুনামগঞ্জে মানবিক সহায়তায় ইটালী প্রবাসী ও ব্যবসায়ীকে সংবর্ধনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

পাকিস্তানে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা নিহত ২৩

কোভিড-১৯ ও সুনামগঞ্জে ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার ইটালী প্রবাসী জয়নাল আবেদীন রুবেল,গাজীপুরের ইটালী প্রবাসী আবু ইয়াসিন ও গোপালগঞ্জের সন্তান ও ঢাকার বিশিষ্ঠ ব্যবসায়ী শিহাবুর রহমান মানিক কর্তৃক বন্যার্ত হাজারো মানুষের পাশে দাড়িঁয়ে তাদের ত্রান ও অর্থনৈতিক মানবিক সহায়তা প্রদান করায় এই তিনজন গুনী ব্যাক্তিকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

আজ (১৯শে ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে শহরের পৌর বিপণীস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মানবিক প্রবাসীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি একে মিলন আহমদের সভাপতিত্বে ও জাতীয় দৈনিক আমার বার্তার প্রতিনিধি মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,জেলা ঐক্য ন্যাপের আহবায়ক ভূপেন্দ্র সমাজপতি,আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী জালাল উদ্দিন জাহান,অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি মোঃ আবু হানিফ,মানব জমিনের জেলা প্রতিনিধি মোঃ মোশাহিদ মিয়া,দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহীদুল,গ্লোবাল টিভির প্রতিনিধি মিজানুর রহমান রুমান,দৈনিক বর্তমানের প্রতিনিধি মাফুজুর রহমান সজীব,তুষার আহমদ টিপু,রহিম রানা,আবু তাহের প্রমুখ।

বক্তারা বলেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী লাখো কোটি প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে সরকারের রেমিট্র্যান্স বৃদ্ধির ফলেই দেশে অর্থনীতির চাকাঁকে সচল রেখেছেন । গত কোভিড ১৯ ও ২০২২ সালে সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যার সময় এই তিন সংবর্ধিত অতিথিরা ইটালী প্রবাসী ও ব্যবসায়ী হওয়ার সুবাদে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সুনামগঞ্জ জেলায় প্রাকৃতিক র্দূযোগ বন্যার ভয়াবহতা দেখে সুনামগঞ্জের হাজারো মানুষের পাশে দাড়িঁয়ে তাদের প্রতি মানবিক সহায়তার হাত প্রসারিত করে চাল,ডাল,তৈল ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেন।

এই মানবিক সহায়তার কারণে সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের উদ্যোগে এই মহতি কাজের জন্য তিনজন মানবিক গুনী ব্যাক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। এভাবে আগামীতে যেকোন প্রাকৃতিক র্দূযোগে দেশে বিদেশে অবস্থানকারী সকল বাংলাদেশী ভাইবোনেরা সুনামগঞ্জবাসীর পাশে দাঁিড়য়ে তাদের মানবিক সহায়তার হাতকে আরো প্রসারিত করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনজন মানবিক মানুষকে সম্মানা ক্রেষ্টা প্রদান করেন উপস্থিত সাংবাদিকরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd