সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

সুনামগঞ্জ সীমান্তে আসছে লক্ষ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য

  • প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

বিপন্ন বনছাগল উদ্ধার, কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হবে


সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিতপুর গ্রামের চিহিৃত চোরকারবারী দ্বারা সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় চোরাই শাড়িঁ.কসমেটিস্ক্স,গরুসহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় মাদকে সয়লাভ এই অঞ্চলটি। কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে মিথ্যা মামলা থেকে শুরু করে অত্যাচার নির্যাতনের স্ট্রীমরোলার। চিহিৃত এই চোরাকারবারী হলেন তাজুয়ার আফজল শিহাব।

তিনি ইব্রাহিমপুর গ্রামের মোঃ আফজাল হোসেন ছানা মিয়ার ছেলে এবং সুরমা ইউপি চেয়ারম্যানের আপন ভাতিজা।

তিনি দীর্ঘ একযুগ ধরে প্রভাব প্রতিপত্বির জুড়ে প্রতিরাতে লক্ষ লক্ষ টাকার এই অবৈধ মালামাল নিরাপদে সীমান্ত দিয়ে আনলে ও কারো সাহস নেই এই অন্যায়ের প্রতিবাদ করার।

তার এমন কর্মকান্ডের ফলে এলাকার যুব সমাজের বর্তমান প্রজন্মের ছেলেরা অনেকেই মাদকাসক্ত হয়ে বিপদগামি হচ্ছে বলে অভিযোগ অনেকের। এ ঘটনায় গ্রামসহ আশপাশের যুবকরা অতিষ্ঠ হয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন।

চলতি বছরের ১৭ই আগষ্ট চোরাকারবারী শিহাব নিজ গ্রামে গরুর খামার থেকে চোরাই মালামাল ভারতীয় শাঁড়ি,লেহেঙ্গা,চাপাতাসহ বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক ভারতীয় অবৈধ পণ্যসহ র‌্যাব -৯ এর হাতে ধরা পড়েন এবং বেশ কিছুদিন জেল ও কেটেছেন।

কথায় আছে না চোর না শুনে ধর্মের কাহিনী,তিনি জেল থেকে বের হয়ে পূনরায় শুরু করেন তার সেই পূর্বের লাভজনক ব্যবসা ভারতীয় সীমান্ত থেকে প্রতিরাতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে মাদকসহ অবৈধ পণ্যর জমজমাট ব্যবসা।

এ ঘটনায় ইব্রাহিমপুর গ্রামের ইব্রাহিমপুরের রিয়ার আলীর ছেলে আশিক মিয়া,মৃত শেরন মিয়ার ছেলে তানভীর হাসান,একই গ্রামের শামছুদ্দিন মিয়ার ছেলে হারুন মিয়া গণমাধ্যমকর্মীদের জানান আমাদের ইব্রাহিমপুর গ্রামের চিহিৃত চোরাকারবারী তাজুয়ার আফজল শিহাব আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা দিয়ে প্রতিরাতে লাখ লাখ টাকার ভারতীয় অবৈধ পন্য নিরাপদে তার বাড়িতে এনে বিভিন্ন জায়গাতে সাপ্লাই দিয়ে এক দশকে সে কোটি কোটি টাকার মালিক বনে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন।

তার এই অবৈধ সম্পদের পাহাড়ের কারণে গ্রাম ও এলাকার মানুষকে তুচ্ছ তাচ্ছুল্যে মনে করে প্রতিটি মানুষের সাথে খারাপ আচরণ করেই যাচ্ছেন। অবিলম্বে এই চোরাকারবারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

এ ব্যাপারে চিহিৃত চোরাকারবারী তাজুয়ার আফজল শিহাবের সাথে মোবাইল ফোনে যোগযোগ করা বলে তিনি সংবাদকর্মীদের জানান যে,

তিনি গত ১৭ই আগষ্ট যে র‌্যাবের হাতে ভারতীয় অবৈধ পণ্যসহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান জেল কাটার পর থেকে আমি কোন ভারতীয় কোন অবৈধ পণ্য আমদানীর সাথে জড়িত না বলে জানান।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদ চৌধুরী জানান, আমি মাত্র কয়েকদিন হলো এই থানায় যোগদান করেছি। আমি সব বিষয়ে তথ্য নিচ্ছি,তদন্ত সাপেক্ষে দোষী প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd