সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিপিএসটি-২০ প্রাইজমানি ক্রিকেট টূর্ণামেন্টে হবিগঞ্জ চ্যাম্পিয়ন

  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২০২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগান মাঠে অনুষ্ঠিত সিপিএস টি-২০ প্রাইজমানি ক্রিকেট টূর্ণামেন্ট-২০২৩ হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (৩০ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত ফাইনালে শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে ৪ উইকেটে হারিয়ে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়।

গত ৫ ডিসেম্বর দুপুরে কমলগঞ্জের শমশেরনগর চা বাগান মাঠে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা, চট্টগ্রাম ও বগুড়ার মোট ১৬ টি দলের অংশ গ্রহণে সিপিএস টি-২০ প্রাইজমানি ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করেছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান। জাতীয় দলের সাবেক ও বয়স ভিত্তিক জাতীয় দলের কৃতি খেলোয়াড়দের অংশ গ্রহণে মাসব্যাপী এ আয়োজনের সফল সমাপ্তি হয় শনিবার (৩০ ডিসেম্বর)  বিকাল সাড়ে ৪ টায়। ফাইনাল খেলায় প্রথমে বেট করতে নেমে ৯ উইকেট হারিয়ে রান সংগ্রহ করে ২৮২। জবাবে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি ১৯ ওভারে ৬ উইকেটে রান সংগ্রহ করে ১৮৬।

খেলা শেষে শমশেরনগর ক্রিকেট পরিবার (সিপিএস) এর সভাপতি  প্রবাসী শিবলী আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফাইনাল খেলা উপভোগ করে চ্যাম্পিয়ন ওরানার্স আপ ট্রফি বিতরণ করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান।  একই সাথে চ্যাম্পিয়ন হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমিকে প্রাইজমানি নগদ ১ লাখ টাকা ও রানার্স আপ শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমী বনাম শ্রীমঙ্গল ক্রিকেট একাদশ। ৯ উইকেটে ১৮২ জবাবে ৬ উইকেটে এক ওভার হাতে রেখে ১৮৬ রান। ক্রিকেট পরিবার শমশেরনগর (সিপিএস)। ১৬টি দল নিয়ে ৫ই ডিসেম্বর শুরু হয়। ৩০শে ডিসেম্বর ২০২৩ সমাপনী হয়। উদ্বোধন ও সমাপনীতে আলহাজ মিছবাহুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd