1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

মন্ত্রীসভায় ডাক পেলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহিদ এমপি

  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারে নির্নাচনি আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা

মন্ত্রীসভায় ডাক পেয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সপ্তমবারের মতো নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।

আজ (১০ই জানুয়ারি) বুধবার রাতে শপথ গ্রহণের জন্য মন্ত্রী পরিষদ বিভাগ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামিকাল বৃহষ্পতিবার বঙ্গভবনে শপথ নেবেন তিনি।

উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ একাধারে টানা সাতবার এ অঞ্চলের গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে আসছেন। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট বিভাগের সকল সংসদ সদস্যদের চেয়ে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন যে, কোন মন্ত্রণালয় মিলছে তা এখনো জানানো হয়নি। আগামীকাল সন্ধ্যা ৭টায় মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মোঃ আব্দুস শহীদ ২১২৪৯১টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রতীকে ৫৩৯০, আনোয়ার হোসাইন (মিনার) ৫০৬৮ ভোট পেয়েছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed