সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোরে হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

জাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ

নাটোরে হেরোইন বহনের দায়ে মাহফুজ নিসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালতের বিচারক। জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

এ সময় এই মামলা থেকে ইবনে সিনা নামে একজনকে খালাস দেয় আদালত। সোমবার বিকেলে নাটোরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণু এই রায় দেন।

দন্ডপ্রাপ্ত মাহফুজ নিসান চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদরের রহনপুর এলাকার মোহাম্মদ আলী পান্নার ছেলে। মামলা সুত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ জানুয়ারী সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার-

বনপাড়া এলাকায় মাদক দ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান চালায় র‌্যাব ৫এর নাটোর ক্যাম্পের সদস্যরা।

এ সময় একটি মোটরসাইকেলে তিনজনকে দ্রুতগতিতে আসতে দেখে মোটরসাইকেল থামানোর সংকেত দেন।

সংকেত পেয়ে তারা বুঝতে পারে এখানে র‌্যাব এর অভিযান চলছে। পরে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্য তাদের ধাওয়া করে মাহফুজ নিসান ও ইবনে সিনা নামে দুইজনকে আটক করে।

পরে মাহফুজ নিসানের দেহ তল্লাশী করে ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার সহ তাদের আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

দীর্ঘ দুইবছর পর মামলার স্বাক্ষ্য গ্রহন শেষে মাহফুজ নিসানকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরো একবছরের কারাদন্ডের আদেশ দেন।

নাটোর জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম বলেন, অপরাধ প্রমানিত না হওয়ায় ইবনে সিনা নামে মামলার অপর একজনকে খালাসের আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd