1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ

কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৪ পালিত 

  • প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩২৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

বিরল সুর্যগ্রহনে দিন হবে রাতের মত অন্ধকার

“মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন” এই প্রতিপাদ্যে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে আজ রোববার (৩ মার্চ) মৌলভীবাজারের কমলগঞ্জে।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় সকালে উপজেলার লাউয়াছড়া বাগমারা ক্যাম্পে এ উপলক্ষ্যে  আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) ড. মোঃ জাহাঙ্গীর আলম।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা  নির্বাহী কমিটির সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও এসিএফ জামির হোসেন খানের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা  নির্বাহী কমিটির সহ-সভাপতি সিদ্দেক আলী, প্রতিবেশ প্রকল্পের (উত্তর-পূর্বাঞ্চল) ফিল্ড ডাইরেক্টর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিএমসির সদস্য জিডিশন প্রধান সুচিয়াং, এখন টিভির জেলার প্রতিনিধি এম এ হামিদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, এসিডব্লিউ এর সদস্য সোহেল সেন, পরিবেশ বাদী সংগঠনের সভাপতি মোনায়েম খান, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য জনক দেব বর্মা, পিপল্স ফোরামের সেক্রেটারি গাজী শামসুল হক প্রমুখ।

সভায় বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed