1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ মানবতার ফেরিওয়ালা জামায়াত নেতা আব্দুল মুমিন আলাল আর নেই কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব

খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩৫৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

শিল্পমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি: হাসানুল হক ইনুর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন আজ বুধবার (১৩ই মার্চ) রাতে এ কথা জানান।

তিনি বলেন যে, ‘মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। কয়েকটি পরীক্ষায় একটু সময় লাগেবে, সেজন্য উনাকে ভর্তি করা হয়েছে। পরীক্ষাগুলোর রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ড উনার পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’

এর আগে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বিএনপি চেয়ারপারসন রাত সাড়ে ৭টার দিকে রওনা হন। এ সময়ে বাসায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৮টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তবে সর্বশেষ গত ৮ই ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। পরে সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন।

এর আগে গত ৯ই আগস্ট ফিরোজা‘য় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস ৫ দিন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন। এরপর গত ১১ই জানুয়ারি মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে বাসায় আসেন তিনি।

৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed